ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

গাজার ৯৫% এর বেশি কৃষিজমি এখন অকার্যকর: জাতিসংঘ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৪:১৫ অপরাহ্ন
গাজার ৯৫% এর বেশি কৃষিজমি এখন অকার্যকর: জাতিসংঘ
গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ও দীর্ঘমেয়াদি অবরোধের কারণে অঞ্চলটির ৯৫ শতাংশের বেশি কৃষিজমি এখন চাষের অযোগ্য হয়ে পড়েছে—জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। এতে মারাত্মক খাদ্য সংকটে পড়েছেন প্রায় ২২ লাখ গাজাবাসী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আল-হাবাশ বলেন,
“গাজার মাটি এখন যুদ্ধের অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরণের ফলে মারাত্মকভাবে দূষিত। এই অঞ্চল শুধু বর্তমান নয়, আগামী প্রজন্মের জন্যও খাদ্য উৎপাদনে অক্ষম হয়ে গেছে।”

তিনি আরও সতর্ক করেন, কৃষিজমি পুনরুদ্ধারে সময় লাগবে অন্তত ১০ থেকে ১৫ বছর—তাও যদি যুদ্ধ এখনই থেমে যায়। অথচ গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

বর্তমানে অঞ্চলটির স্বাধীন খাদ্য উৎপাদন ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কৃষি, মাছ ধরা ও পশুপালন বন্ধ হয়ে যাওয়ায় গাজাবাসী এখন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

জাতিসংঘের এই প্রতিবেদন শুধু গাজার মানবিক সংকট নয়, বরং ভবিষ্যৎ এক 'অদেখা দুর্ভিক্ষ'-এর আশঙ্কাও উত্থাপন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা